1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুমি আক্তার আয়শা (২৫) বাদী হয়ে হান্নান খান (৪০) এবং রাসেল (৩০) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। সাতক্ষীরার আশাশুনির বড়দল এলাকার মোস্তাক মালির মেয়ে রুমি আক্তার বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বসবাস করেন।

অভিযোগে জানা যায়, রুমি আক্তার ৩ মাস আগে হান্নান খানের কদমতলী এলাকার প্রতিতি ট্রেড এজেন্সি নামক গার্মেন্টস ট্রেনিং সেন্টারে চাকরি পান। কাজের মধ্য দিয়ে তিনি তার বেতন দাবি করেন, কিন্তু হান্নান খান বেতন না দিয়ে নানা তালবাহানা করতে থাকেন। একাধিকবার বেতনের টাকা চাওয়ার পর, হান্নান খানের কুরুচিপূর্ণ মন্তব্য এবং কুপ্রস্তাবের শিকার হন।

এছাড়া, হান্নান খান তার সহযোগী রাসেলকে প্ররোচনা দিয়ে রুমি আক্তারকে ৩ মাস আগে রাসেলের বাসায় নিয়ে যান। সেখানে রুমি তার প্রস্তাবে রাজি না হলে, তাকে অকথ্য ভাষায় গাল-মন্দ এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

গত ১৮ মার্চ সকালে রুমি তার বাকি বেতন দাবি করলে, হান্নান খান তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে এসএস পাইপ দিয়ে এলোপাথারি মারধর করেন এবং শ্লীলতাহীনতার চেষ্টা চালান। এই সময় রুমি আক্তারের স্বর্ণের আংটি এবং গলার চেইন ছিনতাই করা হয়।

রুমি আক্তারের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে হান্নান খান মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, “আমি ঢাকায় আছি, বিস্তারিত ঢাকা থেকে এসে জানাবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট