1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন দাখিল করেন। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮ (ক) ধারা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে ফতুল্লার তালতলা এলাকার সালাল স্টীল কনকাস্ট রি-রোলিং মিলস লিমিটেডকে ২ লাখ টাকা, পাগলার রসুলপুর এলাকার চাকদা স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডকে ২ লাখ টাকা এবং নন্দলালপুর এলাকার সুমা স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট