1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নগরীর যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নগরীর যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন নগরীর যানজট নিরসনে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রোববার (১৬ মার্চ) দুপুর ২টায় চাষাড়া মোড়, শায়েস্তা খান সড়ক, বিবি সড়ক, মীর জুমলা সড়কে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে সাধারণ জনগণকে সচেতন করা হয় এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও মালামাল রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়।পরবর্তীতে তাদেরকে নিয়ম মেনে যান চলাচলে সহযোগিতা করতে বলা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৬টি মামলায় ৬ জন ব্যক্তিকে মোট ১০,৫০০ টাকা জরিমানা করা হয়।

সাদিয়া আক্তার জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় যানজট নিরসন ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট