1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মো: ইব্রাহিম (৫৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল।
শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে চারটায় সিলেট জেলার বিশ্বম্ভরপুর থানার জয়নগর মাযাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দফতরের সিনিয়র সহকারি পরিচালক ও স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হলে আসামি ইব্রাহিমকে গ্রেফতারের চেষ্টা ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে সিলেট জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনার জন্য তাকে জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও র‍্যাব জানিয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসি বাঘবাড়ি এলাকায় চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ দোকানের ভেতরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে ইব্রাহিম সেখান থেকে পালিয়ে যায়।

পরে তারা শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য রাতেই পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন (১৪ মার্চ) শিশুটির পরিবার বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট