1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পাওনা টাকা চাওয়ায় কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি থানায় জিডি  - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বন্দরে পাওনা টাকা চাওয়ায় কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি থানায় জিডি 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ; বন্দরে পাওনা টাকা চাওয়ায় কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির  ঘটনায় বন্দর থানায় সাইদ হাসান শাওন (৩৬) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে বন্দর জিডি দায়ের হয়েছে। 

১২/০৩/২০২৫ ইং বুধবার দুপুরে আহত কর্মচারী শাহরিয়ার জামান অমি (২১)এর মা পলি আক্তার বন্দর থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ সাইদ হাসান শাওন (৩৬), পিতা- জমিস উদ্দিন তোতা, সাং-সোনাকান্দা, পানির টাংকি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ সহ তাহার সহযোগী ২/৩ জনের বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরি রুজু করে।

জিডি সূত্রে জানা যায়, বাদীর মোঃ শাহরিয়ার জামান অমি (২১) উক্ত ১নং বিবাদীর ইন্টারনেটের প্রতিষ্ঠানে কাজ করিত। সেই সুবাদে আমার ছেলে বিবাদীর নিকট মাসিক বেতন দাবি করিতে গেলে উক্ত বিবাদী আমার ছেলেকে মারপিট ও নানা ধরনের হুমকি ধামকি দেয়। গত ইং- ১১/০৩/২০২৫ তারিখ বিকাল অনুমান ০২.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন সোনাকান্দা সাকিনস্থ বিবাদীর অফিসে টাকা চাইতে গেলে উক্ত বিবাদী আমাদের সহিত মারমুখী আচরণ করে এবং আমাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখাইয়া বাহির করিয়া দেয়। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় উক্ত ১নং বিবাদী তাহার ফেইসবুক আইডি, যাহার নাম: সাঈদ হাসান শাওন-লিংক :

 https://www.facebook.com/saeed.shoun, ব্যবহার করিয়া বাদীর ছেলের নাম ও ছবি ব্যবহার করিয়া চোর অপবাদ দিয়া মানসম্মানের হানী করিয়া বিভিন্ন মন্তব্য করিয়া পোষ্ট করে। উক্ত বিবাদী ফেইসবুকে বাদীর ছেলের ছবি পোস্ট করিয়া তার ছেলের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে বলিয়া আশঙ্কা করিতেছে এবং বর্তমানে বাদী ভয় ও আতঙ্কে আছে এবং তার ছেলের নিরাপত্তা নিয়া শঙ্কা করিতেছে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট