1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাষাঢ়ায় ছিনতাইকারী সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

চাষাঢ়ায় ছিনতাইকারী সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে৷ বুধবার (১২ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ৷

গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ ভিডিওতে, এক যুবকের দুই হাত বেঁধে গাছের সাথে ঝোলানো হয়েছে৷ ঝোলানো অবস্থায় উত্তেজন কয়েকজন যুবক তাকে লাথি, ঘুষি মারছেন৷ এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন অনেকে৷

ঘটরার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, “ছিনতাইকারী বইলা এক ছেলের মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসা হয়৷ পরে তাকে গাছে বেঁধেও মারধর করা হয়৷ লাঠি, রড দিয়ে পেটানো হয়৷ বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়৷”

প্রায় সময়ই শহীদ মিনারে চোর, ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে জানান এ চা দোকানি৷

কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারির ঘটনাও শহীদ মিনারের রোজকার হয়ে গেছে বলে জানান আশেপাশের দোকানিরা৷

গত ৯ মার্চ শহীদ মিনারের পাশের ভাষা সৈনিক সড়কে তর্কের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে৷

যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, তারা পরে খবর পেয়েছেন৷ ভুক্তভোগী যুবক ও ঘটনার সাথে জড়িতদের খোঁজ পাননি৷

“পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তার করছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে৷ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে৷ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না৷ সেক্ষেত্রে যিনি আইন নিজের হাতে তুলে নিবেন তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন৷”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট