1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনার প্রধান আসামি জুনায়েদ হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তার জুনায়েদ তারাব উত্তর পাড়ার রাজু মোল্লার ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি তারাব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
উভয় গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এই সংঘর্ষের সময় শিমুল গ্রুপের লোকজন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে প্রতিপক্ষের হৃদয় ও রাশেদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করেন।

পরে তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৫ ফেব্রুয়ারি দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

নিহত কিশোর রাশেদুল ইসলাম (১৮) তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় (২০) রাজু মিয়ার ছেলে। এরই পরিপ্রেক্ষিতে নিহত হৃদয়ের চাচা মো. তৌহিদুল ইসলাম বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১১ মার্চ ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসুলপুর এলাকায় থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট