1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা বিএনপির সভাপতির বহিস্কার চাইলেন সেক্রেটারী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফতুল্লা বিএনপির সভাপতির বহিস্কার চাইলেন সেক্রেটারী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সহ-সভাপতি হাজী শহীদুল্লাহর বহিস্কার দাবি করেছেন ফতুল্লা থানা বিএনপির সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ফতুল্লার আজমেরীবাগ এলাকায় অবস্থিত ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মো. আক্তার হোসেন, সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, বিগত আওয়ামীলীগের শাসনামলে ১৭ বছরে গডফাদার শামীম ওসমানের সৈনিক হিসেবে কুতুবপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল আলম সেন্টু। অথচ এই সেন্টুকে বিএনপিতে পুর্নবাসিত করার চেষ্টা করছেন থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ। তারা পৃথক অনুষ্ঠানে সেন্টুর পক্ষে বক্তব্য রেখেছেন। যারা সেন্টুসহ আওয়ামীলীগের দোসরদের বিএনপিতে পুর্নবাসিত করার চেষ্টা করবে তাদেরকে যেন দল থেকে বহিস্কার করা হয়। গেল ১৭ বছরে মনিরুল আলম সেন্টু শামীম ওসমান ও শাহ নিজামদের সঙ্গে মিলে জমি জমার ব্যবসা করেছে। সেন্টুর মতো আওয়ামীলীগের দোসরদের আমরা বিএনপিতে মেনে নিতে পারিনা। যারা তাদেরকে পুর্নবাসিত করার চেষ্টা করবে তাদেরকেও আমরা প্রতিহত করবো।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, কাউকে বিএনপিতে পুনর্বাসনের ক্ষমতা আমার নেই। এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের এখতিয়ারে পড়ে। আর আমি তো এ নিয়ে কোনো বক্তব্য প্রদান করি নাই। তারপরও এভাবে সংবাদ সম্মেলন করে আমাকেসহ দুইজনের বহিষ্কার দাবি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। হয়তো কারো ইশারায় তিনি এ দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট