1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে অটোচালককে হত্যার দায়ে দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জে অটোচালককে হত্যার দায়ে দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে সিএনজিচালিত অটোরিকশার চালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া একই মামলার অন্য ধারায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০০৫ সালে রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোণার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে মো. লতিফ (৪৪) ও তার ভাই মো. রতন (৪০), একই এলাকার মো. নওয়াব আলীর ছেলে মো. আ. আউয়াল (৩৯) এবং বরিশালের বাবুগঞ্জ এলাকার মো. শহীদুল আলম (৫০)। তাদের মধ্যে মো. শহীদুল আলম ছাড়া সকলেই পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা যোগসাজশে সিএনজিচালিত অটোরিকশার চালক হাদী দাউকে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করে। পরে তাদের আচরণ সন্দেহ হলে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মোচন করে। রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট