1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এসি বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

এসি বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে গণপরিবহন নিয়ে অসাধু একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, বিগত সরকারের শাসনামলে প্রশাসনের সহায়তায় শামীম ওসমানের মাফিয়া বাহিনী গণপরিবহনে চাঁদাবাজি চালিয়ে জনগণকে জিম্মি করেছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজ চক্র পালিয়ে যায়। পরবর্তীতে, জনতার আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া কিছুটা কমলেও, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া নৈরাজ্য এখনো অব্যাহত রয়েছে। প্রশাসনের কোনো কার্যকর নজরদারি না থাকায় বিভিন্ন নামে বাস নামছে এবং ইচ্ছামতো ভাড়া আদায় করছে। কার সাথে যোগসাজসে, কাকে “ম্যানেজ” করে এ সব অরাজকতা নারায়ণগঞ্জে চলছে তা জনগণের বোধগম্য নয়।

সম্প্রতি “ঢাকা নগর পরিবহন” নামে একটি কোম্পানি এ রুটে এসি বাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে, যা আগে ৭০ টাকা ছিল। যাত্রীরা প্রতিবাদ করলে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় রিজিওনাল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (আরটিসি) চেয়ারম্যান হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রফিউর রাব্বি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট