1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
টানা ৩ দিন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

টানা ৩ দিন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩য় দিনের অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রায় ৬ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে পরবর্তী দিনের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

এদিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল শাখার যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, সদস্য শেখ সাদী, মো: সোহাগ, সজীব সহ অন্যান্য সংগঠক-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।

বক্তব্যে ছাত্রনেতা মৌমিতা নুর বলেন, এই রাষ্ট্র এবং সমাজ দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। যার নজির বিগত কয়েক দিনের ধর্ষণকাণ্ডে দেখা যায়। এই যে নারীর প্রতি বঞ্চনা, ধর্ষক আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এবং নারীরা ধর্ষণের ভয় নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। ২৪শে নারীদের যে ভূমিকা ছিল, নারায়ণগঞ্জে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জ শিল্পের নগরী এবং এখানকার বেশিরভাগ নারী গার্মেন্টসহ বিভিন্ন স্থানে চাকরি করেন। তারা কর্মস্থলে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এসব ঘটনার বিচার হতে হবে।

ছাত্রনেতা শাহিন মৃধা বলেন, বিগত সময়ে একের পর এক ধর্ষণ ঘটনার পর আমরা আরও ক্ষুব্ধ। নারায়ণগঞ্জের গোদনাইলে দুই গার্মেন্ট কর্মীকে ধর্ষণ এবং কাঁচপুরে ৬ বছরের শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। দেশে অপরাধের ঘটনাগুলো লাগামহীন হয়ে পড়েছে, কিন্তু প্রশাসন এখনও নিরব। আমরা দাবি জানাই, দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং যৌন নিপীড়ন বন্ধে প্রতিটি ক্যাম্পাস এবং কর্মস্থলে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে।

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাবেক সভাপতি শুভ দেব এবং গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট