1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মধ্যরাতে পাঠানটুলির আব্বাসী মঞ্জিলে হাসনাত আব্দুল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

মধ্যরাতে পাঠানটুলির আব্বাসী মঞ্জিলে হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সাথে সাক্ষাত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকার আব্বাসী মঞ্জিলে আসেন তিনি।

তার আসার খবরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় তাদের কাছে হাসনাত আব্দুল্লাহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

ডিএইচ বাবুল জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ পাঠানটুলি যান। মূলত হাসনাত আব্দুল্লাহ পাঠানটিুলি এলাকায় আব্বাস মঞ্জিলে ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাত করতে আসেন।

তিনি বলেন, এ সময় আব্বাসী হুজুর আমাদের সেখানে ডেকে নিয়ে যান। আমরা সেখানে গেলে হাসনাত আব্দুল্লাহ আমাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। সারাদেশের মতো নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা অস্বাভাবিক, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এছাড়া বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে, মাদকের ব্যাপকতা বেড়ছে, এসব বিষয় আমরা তার কাছে তুলে ধরি। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দরা তার কাছে সহযোগিতার কথা বলি। তিনি যেনো সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলেন।

ডিএইচ বাবুল আরও জানান, হাসনাত আব্দুল্লাহ মূলত আব্বাসী হুজুরকে তার গ্রামের বাড়িতে একটি ওয়াজের দাওয়াত দিতে এসেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট