1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা: ডিসি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে ধর্মীয় বিভেদ নেই, সবাই একসঙ্গে সমাজের কল্যাণে কাজ করি। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই প্রকল্পটি সময়োপযোগী পদক্ষেপ এবং শিক্ষার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে অপরাধ জগত থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ২০২৪ সালের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাসগুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি এবং জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহকারী প্রকল্প পরিচালক শ্যামল চক্রবর্তী।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, সুন্দর মন এবং অসাম্প্রদায়িক চেতনা দিয়ে আমরা আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে পারি, যাতে তারা ধর্মান্ধতার শিকার না হয় এবং মানবতা ও সামাজিক মূল্যবোধকে সম্মান জানাতে পারে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নারায়ণগঞ্জের আহ্বায়ক এ্যাডভোকেট রাজীব কুমার মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সদস্য ঋষিকেশ মণ্ডল মিঠু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট