1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাজী নজরুল পাঠাগারের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কালাম কন্যা বাঁধন পোশাগত দক্ষতায় সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ সমাজে সেবায় বিশেষ অবদান: টনি মল্লিককে সম্মাননা স্মারক প্রদান চাঁদা না পেয়ে ফতুল্লায় ফুডল্যান্ডে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫ জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি

কাজী নজরুল পাঠাগারের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ জানুয়ারি বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক রইস মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল পাঠাগারের শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট মাজেদুল হক রাজন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, পাঠাগারের পরিচালক মুন্নী সরদার, উপদেষ্টা নিলুফা আক্তার এবং সদস্য তানজিলা আক্তার ও সিয়াম।

বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। তিনি সবসময় তরুণদের দেশ মাতৃকার জন্য সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন। আজকের শিক্ষার্থীরাও তাঁর অনুসরণে বৈষম্যবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে। জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারই একটি উজ্জ্বল উদাহরণ।”

তারা আরও বলেন, “সমাজে যে বৈষম্য এখনও রয়ে গেছে, তা দূর করতে নজরুলের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়তে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট