1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাঃ.গঞ্জে দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নাঃ.গঞ্জে দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ দৈনিক ইয়াদ সম্পাদক ও নতুনধারা নারায়ণগঞ্জ শাখার সংবাদ বিষয়ক উপদেষ্টা তোফাজ্জল হোসেন স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ। অতএব. বাংলাদেশে সাংবাদিকদেরকে কখনোই যেন আর কোন সরকার বা ব্যক্তি ধ্বংসের পথে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেটস্থ ইউনিটি হোমিও কেন্দ্রে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস-এর সহ-সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা ও সদস্য আল আমিন বৈরাগী। স্মৃতিচারণ করেন সাংবাদিক মহসীন আলম, সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন, কবি আলতাফ হোসেন রায়হান, ডা. মো. ইলিয়াস, ডা. হাবিবুর রহমান, ডা. এনসি দাস, কবি সুমনা আক্তার লুবনা, মো. সাগর মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন ডা. মহসীন আলী।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সভায় দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন-এর কর্মজীবনকে স্মরণিয় করে রাখার লক্ষ্যে নতুনধারার পক্ষ থেকে  সাংবাদিকতায় ‘সংবাদযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি পদক’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। যার অর্থমূল্য হবে নগদ দশ হাজার টাকা এবং বই। এসময় দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বলেন, নতুনধারার রাজনীতিকরা  দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন স্মরণে যে আয়োজন করেছে, তা থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেয়া উচিৎ। তা না হলে সাংবাদিকরা আর অনুপ্রেরণা পাবে না নীতির সাংবাদিকতায় জীবন উৎসর্গ করতে। দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ বলেন, নীতির সাংবাদিক ছিলেন আমার পিতা, তিনি আমার সাংবাদিকতাই শুধু নয়, জীবনেও প্রেরণা হয়ে থাকবেন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট