1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত পুরুষের নাম মো. মাসুদ রানা (২৮)। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। মাসুদ রানা সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়ায় মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

অপর নিহত নারী রুমা আক্তার (২০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী এবং বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তিনি সিআইখোলা ১ নম্বর সড়কের হাজী আতাহার আলির বাড়িতে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, পৃথক দুটি স্থানে নিজ নিজ ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

ওসি আরও জানান, ঘটনা দুটি দুপুরের যেকোনো সময় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট