1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পয়েন্ট ও সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক সাকিল হোসেনের নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন সড়ক দুর্ঘটনায় নিহত অটো চালক আসাদ মিয়ার পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক রিফাত হোসেন অন্তু, হৃদয় ভূঁইয়া, শিথিল ভূঁইয়া, সিফাত হোসাইন, আমিনুল সিফাত
নিহত আসাদ মিয়ার স্ত্রী ও পুত্র।

বক্তারা বলেন, মদনপুর-মদনগঞ্জ সড়কে ক্রমাগত দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। তারা সড়ক দুর্ঘটনায় নিহত আসাদ মিয়ার পরিবারসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি পুনর্বাসনের দাবি জানান। এ ছাড়া সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত ট্রাফিক পয়েন্ট ও সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, আগামী ৭ দিনের মধ্যে সড়কের শৃঙ্খলা ফিরে না এলে তারা সড়ক অবরোধের কর্মসূচি পালন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট