1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্টের ব্যাগ ভর্তি টাকা ছিনতাই - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্টের ব্যাগ ভর্তি টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ঘটনায় এক বিকাশ এজেন্টের ব্যাগ ভর্তি ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন ছিনতাই ও একটি বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

দুটি ঘটনায় ভুক্তভোগীরা মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ জানায় অভিযোগ দায়ের করেছেন। এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে এবং বিকেলে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।

জানাগেছে, রাত সাড়ে ১১ টার দিকে বিসমিল্লাহ টেলিকম নামে এক বিকাশ এজেন্টর মালিক মো. জামান দোকান বন্ধ করে একটি ব্যাগে ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন বহন করে বাসার উদ্দেশ্যে রওনার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন রাতেই ঘটনান্থল পরিদর্শন করেন।

অপরদিকে বিকেল ৩টার দিকে জামাল হোসেন সাগর নামে এক ব্যক্তির মোটর সাইকেল বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

পৃথক দুটি ঘটনার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনার পরই আমি টিম পাঠিয়েছি।

ভুক্তভোগীর টাকার সাথে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্রেকিং করার চেষ্টা চলছে। মোটরসাইকেল চুরির ঘটনাটিও তদন্তনাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট