1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় কদমতলী এলাকার ফয়সাল আহমেদের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: নীলফামারীর ডিমলা থানার দক্ষিণপাড়া গ্রামের ভেজাল বর্মনের ছেলে ছায়াপদ বর্মন (৩৫) ও একই থানার পাথরখুড়া গ্রামের মৃত হরিদাসের ছেলে নিল দাস (৬০)। দুজনেই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চারতলা ভবনে লোহার অ্যাঙ্গেল ওঠানোর সময় সেটি পাশের সার্ভিস তারের সঙ্গে স্পর্শ করে। ফলে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট