1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চুরি-ছিনতাই, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

চুরি-ছিনতাই, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চুরি, ছিনতাই, ধর্ষণ এবং হত্যার বিচারের দাবিতে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বুধবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সৌরভ সেন এবং সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস নিসা।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির দাবি জানান।

জেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মৌমিতা নূর বলেন, “সম্প্রতি চুরি, ছিনতাই এবং হত্যাকাণ্ড ভয়াবহ মাত্রায় বেড়েছে। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে লাশের মিছিল চলছে। প্রশাসন সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় চলা প্রশাসন যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তবে তাদের দায় নিতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারই পারে দেশের চিত্র বদলে দিতে।”

সৌরভ সেন বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন সৃষ্টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা সেই স্বপ্নকে ধূলিসাৎ করছে। দলীয়করণের ফলে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সেবার পরিবর্তে শাসকগোষ্ঠীর হাতিয়ার হয়ে উঠেছে। প্রশাসন যদি এই নৈরাজ্য বন্ধে সক্রিয় না হয়, তবে এর ভয়াবহ ফলাফল ভোগ করতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সংগঠক রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার সম্পাদক আবিদ রহমান, সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক শাহীন মৃধা এবং খানপুরের সংগঠক শেখ সাদি। তারা সকলেই দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রশাসনের অদক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, ভোলাইল আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহাদী হাসানসহ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, প্রতিটি হত্যাকাণ্ড ও অপরাধের দ্রুত ও সুষ্ঠু বিচার করতে হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট