1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা প্রদান - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কালাম কন্যা বাঁধন পোশাগত দক্ষতায় সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ সমাজে সেবায় বিশেষ অবদান: টনি মল্লিককে সম্মাননা স্মারক প্রদান চাঁদা না পেয়ে ফতুল্লায় ফুডল্যান্ডে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫ জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ২২ ডিসেম্বর রবিবার চাউলিয়াপট্টিস্থ জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস দিনাজপুর জেলা শাখা, বড়বন্দর দিনাজপুর এর আয়োজনে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের অবসর জনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
“ভরা থাক স্মৃতি সুধায়, বিদায়ের পাত্র খানি” এই কবিতার লাইনকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ নেজামুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাশিস বড়বন্দর দিনাজপুর এর জেলা সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম জেলা সচিব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ মোকসেদ আলী, উপজেলা সচিব মোঃ আলমগীর, মোঃ লিয়াকত আলী, মামুনুর রশিদ, শাহ আলম, সালমা খাতুন, বিলাস চন্দ্র রায়, আনিসুর রহমান, আফজাল হোসেন, মোঃ আখের আলী, আনোয়ারুল ইসলাম, খায়রুল ইসলাম, মোঃ সালেহুর, সনদ চক্রবর্তী লিটু, মোর্শেদুর রহমান, মোকশেদুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ আতিকুর রহমান। সভাপতির বক্তব্যে মোঃ নেজামুল ইসলাম বলেন, বাশিস বড়বন্দর একটি অরাজনৈতিক এবং মাধ্যমিক শিক্ষকদের উন্নয়ন ও সমস্যা সমাধানে ঐতিহ্যের সাথে নেতৃত্ব দিয়ে আসছে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা সচিব জয়নাল আবেদিন বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ঠিক রেখে আমরা সংগঠন করবো সততার সাথে। শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সমাধানে বিদায়ী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। শেষে বিদায়ী জেলা শিক্ষা অফিসার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমি আন্তরিকতার সাথে দিনাজপুরের শিক্ষাঙ্গনকে ভালো রাখার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায়। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষঙ্গনের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।l

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট