1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েট ছাত্র নিহত, হাসপাতালে ২ সহপাঠী - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েট ছাত্র নিহত, হাসপাতালে ২ সহপাঠী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক সেনা কর্মকর্তার গাড়ির চাপায় রাস্তার পাশে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত অবস্থায় তার দুই সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন৷

শুক্রবার রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে (কুড়িল-কাঞ্চন সড়ক) এ ঘটনা ঘটে৷

নিহত মুহতাসিম মাসুদ (২২) ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে৷ তিনি বুয়েটের সিএসই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী৷

আহত কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে মেহেদী হাসান খান (২২) এবং ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে অমিত সাহা ঢাকার পৃথক দু’টি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ৷

তারা দু’জনেও বুয়েটের সিএসই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র৷

এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও প্রাইভেট কারটি জব্দের কথা জানিয়েছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম৷

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুবিন আল মামুন (২০), তার বন্ধু মো. মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী৷

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মুবিন আল মামুন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে এবং মুবিন প্রাইভেট কারটি চালাচ্ছিলেন৷ প্রাইভেট কারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে রয়েছে৷

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত বুয়েটছাত্র মাসুদের পিতা মাসুদ মিয়া৷

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতরাত আটটার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মুহতাসিম মাসুদ নামে ওই বুয়েটছাত্র৷ তার দুই বন্ধুসহ রাতে ৩০০ ফুট সড়কে ঘুরতে বের হন৷ সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান৷ পরে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়৷ ভোররাত আনুমানিক তিনটার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি গাড়ি পুলিশি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়৷ ঘটনাস্থলেই মারা যান বুয়েটছাত্র মুহতাসিম মাসুদ৷

এ ঘটনায় আহত অপর দুই বুয়েটের ছাত্র মেহেদী হাসান বেসরকারি স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

ঘটনার পর প্রাইভেটকার তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র৷

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “এই ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট