1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সোহান হত্যা মামলার আসামি রোমান গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

বন্দরে সোহান হত্যা মামলার আসামি রোমান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরের চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার অন্যতম আসামি রোমান (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দর রাজবাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রোমান বন্দর থানার সালেহনগর এলাকার মাসুম শেখের ছেলে। তাকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় সালেহনগর এলাকার হীরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে সোহান (১৫) কে বিএনপি নেতা কাজলের নির্দেশে তার সন্ত্রাসী ছেলে রাজসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার মোস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নিচতলায় নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট