1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পূর্বাচলের লেক থেকে এবার সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

পূর্বাচলের লেক থেকে এবার সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের একদিন পর একই লেক থেকে কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।

এদিকে আজ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।

কাব্যের মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পুলিশ জব্দ করেছে। এর আগে গতকাল একই লেকের অন্য পাশ থেকে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুজানার পরিবারের বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট শনাক্ত করা হয়েছে। হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি আরও জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা মিরপুরের বাসিন্দা। গতকাল সুজানার মরদেহ মিললেও কাব্য নিখোঁজ ছিল। আজ বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট