1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গাঁজা খেয়ে যুবককে হত্যা, ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন বন্ধুরা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

গাঁজা খেয়ে যুবককে হত্যা, ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন বন্ধুরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গাঁজা সেবন করে বন্ধু সজিব দেবনাথকে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। সোমবার বিকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক দুটি আদালত ওই জবানবন্দি প্রদান করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছে কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

জবানবন্দি দিয়েছেন ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদের (১৮)।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, শনিবার রাতে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। রাত ১২টার পরে গাঁজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাঁজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান বলেন, গাঁজা সেবন করে বন্ধু সজিব দেবনাথকে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন রবি ও সাজ্জাদ নামে দুই যুবক। নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক দুটি আদালতে তারা জবানবন্দি দেয়। বর্তমানে তারা জেল হাজতে আছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট