1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার: অপহরণকারী আটক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

বন্দরে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার: অপহরণকারী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকায় জনতার সহায়তায় অপহৃত মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান (২৩) কে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ চক্রের মূলহোতা কাজী মাসুদ (৩৮) কে আটক করা হয়েছে।

গত রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় আজিজ মিয়ার বাড়ি থেকে শিক্ষক সাইদুর রহমানকে উদ্ধার করা হয়। সাইদুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট থানার করগাঁও এলাকার আনফর আলী মিয়ার ছেলে এবং ডেমরা থানার সারুলিয়া পশ্চিম বক্সনগরের তারতিলুল কোরআন মাদ্রাসার শিক্ষক। আটককৃত কাজী মাসুদ বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

অপহৃত শিক্ষক সাইদুর রহমান জানান, তিনি মদনপুরে তার ফুফাতো ভাই জুয়েলের সঙ্গে দেখা করার পর কর্মস্থলে ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজি গাড়িটি কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশে থাকা অপহরণকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তাকে প্রায় ৪ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন, ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। জীবনের নিরাপত্তার স্বার্থে সাইদুর রহমান তার আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহায়তায় বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠান।

এছাড়াও অপহরণকারীরা একটি মেয়েকে দিয়ে ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। সাইদুর রহমানের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অপহরণকারী কাজী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, অপহরণকারী কাজী মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পলাতক বাকি অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত কাজী মাসুদকে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট