1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভারতের বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

ভারতের বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভারতের বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম। বক্তৃতা করেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ এবং সিপিবি নেতা ইকবাল হোসেন।

নেতারা অভিযোগ করেন, ভারত সরকার বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে সন্দেহ ও তিক্ততা বাড়বে এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। তারা ভারত সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং উসকানিমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করেন।

বক্তারা আরও বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। প্রভুত্বমূলক আচরণ দুই দেশের জনগণের জন্য ক্ষতিকর।”

বক্তারা দুই দেশের জনগণকে সাম্প্রদায়িক উসকানি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, “জাতীয় পতাকা, সংগীত এবং সার্বভৌমত্ব অবমাননা গুরুতর অপরাধ।”

সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট