1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় গাঁজা সেবন করতে গিয়ে তর্ক অত:পর বন্ধুকে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

ফতুল্লায় গাঁজা সেবন করতে গিয়ে তর্ক অত:পর বন্ধুকে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সজিব দেবনাথ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকারী দুজন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের আটক করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব দেবনাথ (২৮) বরগুনা জেলার সদরের কাঠপট্টি রোডের আসুতোষ দেবনাথের ছেলে।

আটকরা হলেন- ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদ (১৮)।

ড্রেজার শ্রমিকরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধিক ড্রেজারের মাধ্যমে তীরে বালু উঠানো হয়।

রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে মাদকের আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে।
এজন্য স্থানীয় মাদকাসক্তদের কিছু বলতে কেউ সাহস পায় না।
তারা আরও জানান, শনিবার রাতে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। রাত ১২টার পরে গাঁজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাঁজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, বুড়িগঙ্গা নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত দুজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট