1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচনে সভাপতি মাসুমুল হক সম্পাদক কবির প্রধান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচনে সভাপতি মাসুমুল হক সম্পাদক কবির প্রধান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচনে ১৫৮ ভোট পেয়ে স ভাপতি হিসেবে জয়ী হয়েছেন মাসুমুল হক সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কবির প্রধান।

শনিবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশন এড. জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচন কমিশন তথ্যমতে জেলা সম্মিলিত নাট্য কর্মী জোটের অন্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মেহফুজুর রহমান, সহ-সভাপতি হিসেবে ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছে মো. বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এফ এম ফরহাদ পেয়েছেন ২০৭ ভোট, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পেয়েছেন ১২৩ ভোট, আইন বিষয়ক সম্পাদক এড. সম্ভু নাথ সাহা সৈকত পেয়েছেন ১৮২ ভোট ও সমাজ কল্যান সম্পাদক রনি ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে সম্মিলিত নাট্যকর্মী জোটের নব-নির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল বলেন, আজকের এ বিজয় ৩১৮ নাট্যকর্মীর বিজয়। এ বিজয় আমার একার না। আমি সকল সদস্যকে নিয়ে কাজ করতে চাই। সেই সাথে আমরা দায়িত্ব নেওয়ার পর শিল্পীদের কল্যাণে ফান্ড করবো। যাতে করে অসহায় শিল্পীদের পাশে আমরা থাকতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট