1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ছাত্রদল নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্রদল নেতা মাসুদুর রহমানসহ রূপগঞ্জের একাধিক ছাত্র নেতার নামে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ গেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাসুম, রাফি আহমেদ স্বপন, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা তারেক আহমেদ, রুহুল আমিন, আলামিন আহমেদ, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মুড়াপাড়া ইউনিয়নের মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “৫ আগস্টের পর থেকে একটি মহল রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগের প্রেত্মাত্তারা ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে ছাত্রদলের নেতাদের হয়রানি করছে। এসব চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করতে হবে।”

তারা আরও বলেন, “ছাত্রদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু সরকার দলীয় প্রভাবশালী চক্র ছাত্রদলকে দমিয়ে রাখতে মামলা ও হয়রানির পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট