1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যারা নির্বাচনের কথা বলে তারা ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে: মুফতি মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

যারা নির্বাচনের কথা বলে তারা ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে: মুফতি মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন শুক্রবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেছেন।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের নীতি ও আদর্শ অনুসরণে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে চলেছে। আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই, যা সকল শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, যেখানে দুর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না।”

সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, এবং ছাত্র আন্দোলনের নগর সভাপতি মুহা. ওমর ফারুকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট