1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে শাহজাহান (২৭) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. ইমরান হোসেন ওরফে ইমরান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।

গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ছোট কোরবানপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ী ইমরান ও তার সহযোগী বিজয়সহ ৬-৭ জন সন্ত্রাসী শাহজাহানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার প্রাইম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই গত সোমবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, পুলিশের অভিযানে প্রধান আসামি ইমরানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট