1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশন‘র বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশন‘র বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর চাষাড়ার বঙ্গবন্ধু রোডে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে চাষাড়া শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দুত্ববাদীদের উস্কানিমূলক হামলার’ প্রতিবাদ জানান। সেই সাথে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এসময় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, আমরা দাঁড়িয়েছি আমাদের সার্বভৌমত্ব রক্ষার দাবি নিয়ে। বাংলাদেশের উপর ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কিছু উগ্র লোক হামলা করেছেন, যারা নিজেদের ভারতীয় বলে পরিচয় দেন। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে কোন হামলাকারীকে বিশেষ কোন পরিচয় দিতে চাই না। যারা হামলা করে, সন্ত্রাসী করে, মানুষের মধ্যে ঐক্য নষ্ট করে, যারা রাষ্ট্রের সংহতি বিনষ্ট করে তাদের পরিচয় একটাই। তারা উগ্রবাদী, তারা ষড়যন্ত্রকারী, তারা সংহতি বিনষ্টকারী। তাদের উপরে কোন রাষ্ট্র কিংবা ধর্মের কোন লেবাজ থাকতে পারে না।

তিনি বলেন, ভারত দেশের মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত। গত ১৫ বছরে এই মিত্রতার ভয়বহতা দেখেছি। আমাদের বোন ফেলানীকে তারা কাটা তারে ঝুলিয়ে রাখে। আমরা দেখেছি, পানিচুক্তি নিয়ে কথা বলার কারণে আমাদের আবরারকে বুয়েটের হলে পিটিয়ে মেরে ফেলে। এই ধরণের বন্ধুত্ব চর্চা আমরা দেখে আসছি। এই চর্চা করেছে ভারতের বিজেপি সরকার ও বাংলাদেশের আওয়ামী সরকার। তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এর জবাব বিজেপি সরকার ও আওয়ামী গণহত্যার সরকার, এই দুই কসাই সরকারকে দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট