1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ১৬ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ১৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনিবাসদী, কল্যান্দী, সালমদী ও এর আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ছিল সোমবার। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। এ উপলক্ষ্যে সকাল থেকেই শ্রীনিবাসদী মাঠ এলাকায় সাজসাজ রব বিরাজ করে। বিকেল ৩টার দিকে ফাইনাল খেলা শুরু হলে শ্রীনিবাসদী মাঠ দর্শকের কানায় কানায় ভরপুর হয়ে ওঠে।

নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই শ্রীনিবাসদী একাদশ সালমদীর জালে এক গোল প্রবেশ করে। এতে এক গোলে এগিয়ে যায় শ্রীনিবাসদী। এরপর সালমদীর কয়েকজন দর্শক মাঠের প্রবেশ করে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় কল্যান্দী গ্রামের স্বেচ্ছাসেবক দল সালমদীর সমর্থকদের মাঠের বাইরে যাওয়ার কথা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় মুহূর্তের মধ্যে সালমদীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সামলদীর সমর্থকরা মাঠের ভেতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এ খবর পৌঁছালে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক আকারে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন (৩৮), শামিম মিয়া (৪৫), শাহেনশাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূঁইয়া (১৯), শান্ত মিয়া (১৬), মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেনসহ (৩০) অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে সুমনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট