1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংখ্যানুপাতিক হার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণসমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার

সংখ্যানুপাতিক হার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণসমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সংখ্যানুপাতিক হার পদ্ধতিতে নির্বাচনের দাবি, আন্দোলনে গণহত্যার বিচার ও দূনীতিবাজদের আটকের দাবিতে গণসমাবেশ করে ইসলামী আন্দোলন। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা সৈয়দ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম,

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। নতুন নির্বাচন কমিশন সততা, নিষ্ঠা ও দৃঢ়তার সাথে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিগত ১৬ বছর নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছিলো। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা করেছিল। অতিতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না।
নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।
সমাবেশে নেতৃবৃন্দ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানান। সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে কোন ব্যক্তিকে নয় দলীয় প্রতীকে ভোট প্রদান করা হবে। এতে নির্বাচনের সময় স্থানীয় ব্যক্তির প্রভাব ও কালো টাকার ছড়াছড়ি হ্রাস পাবে। নির্বাচিত দল তাদের প্রাপ্ত পার্সেন্ট অনুযায়ী লোক সংসদে পাঠাবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মাও. হাবীবুল্লাহ হাবিব, বিশেষ অতিথি নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, যুব আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাও. নাসির উদ্দিন, ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট