1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ১৮ জুয়াড়ী আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার

ফতুল্লায় ১৮ জুয়াড়ী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় জুয়া খেলার অভিযোগে ১৯জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার মাসদাইর পাকাপুলস্থ মুন্নার বাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার খেলার চার বান্ডিল তাস ও নগদ ১৯ হাজার ৪শ ৩০ টাকা জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলো ফতুল্লার মাসদাইর এলাকার মো. কামরুল মন্ডল (৪০), মো. মোতালেব (২৮), মো. রফিক (৩৬), মো. এনামুল (৩৮), মো. রোমান (৪০), মো. হারুন (৩৮), মো. তানজিল (২৫), মো. আজিম আলী (৩৭), মো. আশরাফুল (৩৬), মো. রাজু (২৮), মো. আরিফ (৩২), মো. মামুন (৩৫), আমিনুল ইসলাম (৩০), মো. তানিম (২৮), মো. আলাল (৪৫), কবির হোসেন (৫০), মো. শাজাহান (৩৬), মো. আতাউর (৫৫) ও শান্ত (১৯)।

ওসি শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট