1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পিকআপ গাড়ি তল্লাশি করে মিলল ৫০ কেজি গাঁজা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

পিকআপ গাড়ি তল্লাশি করে মিলল ৫০ কেজি গাঁজা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে পিকআপ গাড়িতে করে গাঁজা পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ বাদশা (২১) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। ওই সময় মাদক বহনকৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক পাচারকারী বাদশা মিয়া সুদূর খাগরাছড়ি জেলার মানিকছড়া থানার মানিকছড়ি হাজীপাড়া এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে।

বিপুল পরিমান গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লা শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক পাচারকারী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত মাদক পাঁচারকারীকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

র‍্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ শেখ গণমাধ্যমকে জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী সাদা রংএর একটি পিকআপ গাড়ী যার রেজি নাম্বার ঢাকা মেট্রো ন ১৯-৫৮৮৫ তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে ৩টি প্লাস্টিক বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক পাচারকারি বাদশা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। ধৃতকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট