1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিভিল সার্জনকে আদালতে ভৎসনা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিভিল সার্জনকে আদালতে ভৎসনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত। নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্ট হাজিরসহ আদালতের নির্দেশনা যথাসময়ে পালন না করায় তাকে এ ভৎসনা করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে হত্যা মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন জানান, যেহেতু এটি একটি হত্যা মামলা।

এখানে ময়নাতদন্তের বিষয় আছে। সিভিল সার্জন এটা নিয়ে অনেক ধীর গতিতে কাজ করেছে।

এজন্য আদালত আজ তাকে ডেকে এনে ভৎসনা করেছেন। তিনি আদালতের কথা যথাসময়ে পালন করেননি।
তিনি বলেন, আগামী ২৬ তারিখ এ মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। আমরা আমাদের পয়েন্টগুলো সেখানে তুলে ধরব। বাদী তৈমূর আলম খন্দকার যে রাজনীতি উদ্দেশ্য হাসিলের জন্য এ মামলা করেছেন সেটি আদালতে প্রমাণ করবো এবং জাকির খান বেকসুর খালাস পাবেন।

তিনি আরও বলেন, আজ বিচারের শেষ পর্ব ছিল। রাষ্ট্রপক্ষ আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা কোনো সাফাই সাক্ষী দেব না বলেছি। আপনারা জানেন এ মামলার ঘটনার সময় জাকির খান বিদেশে ছিলেন। গতকালও তিনজন আইও জেরায় বলেছে তদন্তের সময় এবং ঘটনার সময় জাকির খান বিদেশে ছিলেন। তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য ছিলেন সেসময়৷ আমরা আদালতে অরিজিনাল পাসপোর্ট জমা দিয়েছি। নতুন কোনো সাক্ষী হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট