1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে থানা থেকে লুন্ঠিত অস্ত্রসহ ডাকাত গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

আড়াইহাজারে থানা থেকে লুন্ঠিত অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. আবুল কাসেম (৩৫) নামের  ১ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার ভোরে উপজেলার জালাকান্দি এলাকাতে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মো. আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। পরে অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ বিদেশী  পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

সেনাবাহিনীর  ৪৫ এম এল আর ক্যাম্প আড়াইহাজার এর সুত্রে জানা গেছে, উপজেলার জালাকান্দি এলাকায় প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে।  ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতে-নাতে এক ডাকাতকে আটক করে

পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় শাবল, ১ টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুই জনের নাম সনাক্ত করে। তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরো তিন জন। এদিকে যৌথবাহিনী ব্যাপক তল্লাশী চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত সাড়ে  ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে জালাকান্দি রাস্তার পাশে ঝোপ থেকে ১টি বিদেশেী পিস্তল উদ্ধার করে। তারা আরও জানায়, ধৃত ডাকাতকে অস্ত্রসহ আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটককৃত ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুন্ঠিত বলেও তিনি জানান। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট