1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষকের কথায় পড়াশোনা করে এই পর্যায়ে আসতে পেরেছি: রনি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

শিক্ষকের কথায় পড়াশোনা করে এই পর্যায়ে আসতে পেরেছি: রনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, আমি এই স্কুলে পড়াশোনা করেছি। স্কুলটিতে থাকাবস্থায় শিক্ষকরা আমাকে শাসন করেছেন, গাইড করেছেন। তাই স্কুলের অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। হাশিমাখা পরিবেশে কথা বলতে পেরে আমি অনেক আনন্দিত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফতুল্লায় ৬৯ নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে রনি বলেন, আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি পর্যন্ত স্কুলটিতে পড়েছি। আমি স্টুডেন্ট হিসেবে তেমন ভালো ছিলাম না। সেসময়ে এই স্কুলের দায়িত্বে যিনি ছিলেন আমার মা আমাকে সেই আপার কাছে নিয়ে এসেছিলেন। উনি আমাকে হাসিমুখে পড়াতেন, কখনও মারতেন না। আপা এমন কিছু কথা বলতেন যার জন্য আমার চোখ থেকে পানি চলে আসতো। আমি ভালো করে পড়ার চেষ্টা করতাম। আমি আপার কাছে এতটাই কৃতজ্ঞ, যে উনাকে দেখে আমার চোখে এখনও পানি চলে আসে। পড়াশোনা করে এই পর্যায়ে আসতে পেরেছি। আমি যদি তার হাত ধরে পড়াশোনা না করতাম, হয়ত আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট