1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এসপির সাথে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময় - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার

এসপির সাথে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নেতাকর্মীদের নামে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার সঠিক তদন্ত করে যারা ‘মামলা বাণিজ্য’ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারেরে সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম। জেলা ও মহানগর সহ-সভাপতি যথাক্রমে মাও. শফিকুল ইসলাম ও নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলী প্রমুখ নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে কিছু লোক আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে। যুবদলের থানা সেক্রেটারি মো. সেন্টু মিয়া নগর দায়িত্বশীকে ফোনে হুমকি ও টাকা দাবি করেছে। এনায়েতনগরের আল-আমিন সে ২নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। নিরপরাধ মানুষকে এরকম হয়রানি কি মানে হয়?

পুলিশ সুপারের কাছে নেতৃবৃন্দ এসব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার সঠিক তদন্ত সাপেক্ষে যারা এরকম মামলা বাণিজ্য করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট