1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাধুসঙ্গ ও লালন মেলা বন্ধের চেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

সাধুসঙ্গ ও লালন মেলা বন্ধের চেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাধুসঙ্গ ও লালন মেলা বন্ধের চেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমী এবং জেলার সংস্কৃতি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। নরসিংহপুরে যাতে নির্বিঘ্নে সাধুসঙ্গ ও লালন মেলা অনুষ্ঠিত হয়, সে লক্ষে জেলা প্রশাসককে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, এদেশে অসংখ্য আউল-বাউল-ফকির-সন্নাসী রয়েছে৷ এ বছর লালনের আড়াইশতম জন্মবর্ষ৷ লালন আমাদের দেশ শুধু না, সারাবিশ্বে লালন পরিচিতি পেয়েছেন তাঁর মানবতার বাণী প্রচারের মধ্য দিয়ে৷ আঠারো কোটি মানুষের এদেশ আউল, বাউল, ফকির, সন্ন্যাসী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী বাঙালির সকলের৷ কারও মতপ্রকাশে বাধা দেওয়া যাবে না৷ একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল, এদেশটি সকল মানুষের হবে৷ সকল বৈষম্য দূরীকরণের মধ্য দিয়ে সকল মত প্রতিষ্ঠা আমরা করবো৷

জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার দায়িত্ব হচ্ছে শান্তি, শৃঙ্খলা নির্বিঘ্ন করা, মত প্রকাশ এবং ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা৷ নির্বিঘ্নে যাতে লালন মেলা হতে পারে সে ব্যবস্থা রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি হিসেবে আপনাকে করতে হবে৷

মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমীর প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল বলেন, আমরা প্রতিবছরই সাঁইজির নামে সাধুসঙ্গ হয়৷ এ অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন প্রশাসন নেয়৷ এ পৃথিবীতে প্রকৃতির সকল প্রাণীর সমান অধিকার৷

মানববন্ধনে বক্তারা বলেন, এ বিশ্বে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ রয়েছে৷ এ বিশ্বে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে৷ বাংলাদেশে প্রধানত জাতিগতভাবে আমরা বাঙালি হলেও, এদেশে প্রায় পঞ্চাশের অধিক আদিবাসী রয়েছে৷ তারা এ ভূখন্ডের স্বাধীনতার জন্য যেমনি রক্ত দিয়েছে, এ ভূখন্ডের মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন সময় লড়াই করেছে৷ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এবং আদিবাসীদের সকলে মিলে আমাদের এ বাংলাদেশ৷ এখানে প্রত্যেকের স্ব-স্ব ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে৷ নিজের মত আরেকজনের উপর চাপিয়ে দিয়ে তার কণ্ঠরোধ করা শুধু চব্বিশের গণঅভ্যুত্থানের বিরুদ্ধেই নয়, এটি একাত্তরের বিরোধীতা এবং আমাদের সংবিধানেরও বিরোধীতা৷ এ জাতিগোষ্ঠীর স্বার্থে আমরা এটা প্রতিহত করবো৷

এ সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সাবেক সভাপতি জাহিদুল হক দিপু, গণসংহতি আন্দোলনের মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব প্রমুখ৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট