1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হিন্দু বাড়িতে হামলা, যুবকের জননাঙ্গ কর্তন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

বন্দরে হিন্দু বাড়িতে হামলা, যুবকের জননাঙ্গ কর্তন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জয়ন্ত বিশ্বাস (৩৪) নামে এক যুবকের জননাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা আহতের ছোট ভাই শান্ত বিশ্বাস বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করে৷

এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার বেঁজেরগাও এলাকায় এ ঘটনাটি ঘটে৷

অভিযুক্তরা হলো, বেঁজেরগাও এলাকার জাকারিয়া মিয়ার ছেলে সিফাত উল্লাহ, হোসাইন, একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে হালিম, তার স্ত্রী সামসুন নাহার মৃত আসন আলী সরকারের ছেলে হাসিবুল্লাহ, তার স্ত্রী রাজিয়া বেগম ও সুজন মিয়ার স্ত্রী ছনিয়া বেগম।

মামলার সূত্রে জানা যায়, বাদী শান্ত বিশ্বাসদের সাথে একই এলাকার সিফাত উল্লাহ ও হোসাইনদের দীর্ঘদিন ধরে বাড়িা জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একটি আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে। এ জের ধরে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দামকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তারাসহ অভিযুক্তরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ শান্ত বিশ্বাসের বাড়িতে আসে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এতে প্রতিবাদ করলে সিফাত উল্লাহ ভুক্তভোগী জয়ন্ত বিশ্বাসকে মারধর ও তার জননাঙ্গ কর্তন করে। জয়ন্তের চিৎকারে তার চাচাত ভাই সজল বিশ্বাস ও হৃদয় বিশ্বাস এগিয়ে আসলেঅভিযুক্তরা তাদেরও মারধর করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শহিদুল ইসলাম জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট