1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কক্সবাজারের হোটেল থেকে নারীসহ গ্রেফতার গাজীর কথিত পিএস - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের হোটেল থেকে নারীসহ গ্রেফতার গাজীর কথিত পিএস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কথিত ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজ ভূঁইয়া (৫০) কক্সবাজারে এক নারীসহ গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজারের হোটেল কক্স টুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল হাসান।

ওসি বলেন, ‘ফিরোজ ভূঁইয়ার বিরুদ্ধে হত্যা ও হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার সাথে ওই কক্ষে থাকা নারীকে পুলিশি হেফাজতে রেখে তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। পরে তার অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।’

এদিকে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নব কিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা ও তারাব পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলাসহ কয়েকটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ফিরোজ ভূঁইয়া রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয়দের কাছে সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিতে বেড়াতেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট