1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

সোমবার (১৮ নভেম্বর) র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে রাতে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ হলো- ১টি এয়ার গান, ৩টি দেশি এলজি পিস্তল ২টি দেশি রিভলবার, ৪টি পাইপ গান (বাট ছাড়া), ১টি দেশি রাইফেল, ৮টি পাইপ গানের বিভিন্ন প্রকার ব্যারেল, ৬টি পিস্তলের খালি ম্যাগাজিন, ৪২ রাউন্ড ইয়ার গানের গুলি, ৮৪টি ইয়ার গানের স্প্রিন্টার, ৩০৩ রাইফেলের ৬৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৭৭ এর গুলি, ১৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৫৪ এর গুলি, ২৮ রাউন্ড, ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম রাইফেলের গুলি, শর্ট গানের লেট বল কার্টুন ১৫ রাউন্ড এবং রাবার বুলেট কার্টুন ২ রাউন্ড, স্নাইপারের গুলি ৭ রাউন্ড, নমুনা বুলেট ১টি, ব্লাংক অ্যামোনেশন ৬ রাউন্ড, বিভিন্ন প্রকার অস্ত্রের গুলি ২১ রাউন্ড।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ বেলা ১১টায় আড়াইহাজার থানায় জমা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট