1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সন্ত্রাস, চাঁদাবাজি করলে কান ধরে দল থেকে বের করা হবে: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

সন্ত্রাস, চাঁদাবাজি করলে কান ধরে দল থেকে বের করা হবে: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দলের কেউ সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িত হলে বিএনপি থেকে ‘কান ধরে বের করে দেওয়া হবে’ বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘আমরা সেই বোরকা শামীম ওসমানের দোসরদের মতো সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্যের সাথে জড়িত হতে চাই না। বিএনপির ছাত্রদল, যুবদলের মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলদারকে স্থান দেওয়া হবে না। যারা এই সকল কাজের সাথে জড়িত হবে তাদেরকে কান ধরে বিএনপি থেকে বের করে দেওয়া হবে।’

রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কের উপর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে যুবদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘সিপাহী-জনতার বিপ্লবের দিনে আমাদের শপথ হবে যে, শুধু নারায়ণগঞ্জ নয় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। নারায়ণগঞ্জ থেকে সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস, মাদক নির্মূল করবো। এই নারায়ণগঞ্জকে একটি শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই। ’

‘ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসররা নারায়ণগঞ্জকে ১৫ বছর যেভাবে জুলুম অত্যাচার করেছে, ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় করেছে, সেইভাবে আর চলতে দেওয়া যাবে না’, যোগ করেন তিনি।

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুও বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট