1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাগিনা জোহা সরকারি খাল দখলে প্রভাবশালী মহল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

নাগিনা জোহা সরকারি খাল দখলে প্রভাবশালী মহল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নাসিক ১১ নং ওয়ার্ড এলাকার হাজীগঞ্জে সাবেক রেলওয়ে ও বর্তমানে নাগিনা জোহা সড়কের সরকারি (রেলওয়ের) খালটি কতিপয় ব্যক্তি বালু দিয়ে অবৈধভাবে ভরাট করে এলাকায় জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।

অসাধু ব্যক্তিদের এমন কাজে এলাকার জনগণ বাঁধা দিলেও তাঁরা বাঁধাকে উপেক্ষা করে বালু দিয়ে ভরাট করতে থাকায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ফলে যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, হাজীগঞ্জ এলাকার চঞ্চল, নূর হোসেন ও ফকরুল ১৬ শতাংশ জমি বিক্রি করে মনির গং দের নিকট। উক্ত মনির গং জমি ক্রয় করে তার জমির সীমানা নির্ধারণ না করে নাগিনা জোহা সড়কের পাশে সরকারি (রেলওয়ে) খালটি বালু দিয়ে ভরাট শুরু করে দখল করার চেষ্টা করছে।

এর ফলে হাজারেরও বেশি পরিবারের পানি নিস্কাশনের চলাচলের পথটি বন্ধ হয়ে যায়। পানি নিস্কাশনের জায়গা ও সরকারি জমি বাদ রেখে কাজ করতে বললে মনির গংরা কারও কথা আমলে না নিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করে চলছে।

তাই বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি খাল রক্ষার দাবী জানান তারা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট