1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সড়কে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক

নারায়ণগঞ্জে সড়কে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে মো. ইমেন আলী নামে (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলা ফতুল্লার ভুঁইগড় এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হতে পারে তাকে। তবে পুলিশ বলছে দুর্ঘটনায় মৃত্যু হতে পারে।

পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভার পাসের ওপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে, অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা মরদেহের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত ইমেন আলী মাছ ব্যবসায়ী ছিলেন। ভোর ৬টার দিকে কোনো আড়ত থেকে মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে থাকতে পারে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. কামাল জানান, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করি। এরপর ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠানো হয়। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জি ভাঙা ছিল।

তিনি আরও বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো সিএনজি বা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তার বাড়ি জামালপুর জেলায় হলেও তিনি আশপাশের কোথাও থাকতেন। তিনি নিম্ন আয়ের কোনো পেশাজীবী ছিলেন। আমরা তার বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট