1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপির সাথে আমাদের কোন পার্থক্য নেই-কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

বিএনপির সাথে আমাদের কোন পার্থক্য নেই-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির সাথে আমাদের কোন পার্থক্য নেই উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বিএনপির সাথে আমাদের কোন পার্থক্য নেই। বিএনপির প্রত্যেকটি সদস্যর জায়গা আমার মনের গহীনে। আমিও নিজেকে বিএনপির প্রত্যেক নেতাকর্মীর কাছে প্রিয় পাত্র করতে চাই। বিএনপির সাথে আমার রক্তের সম্পর্ক। আমার ভাই-বোন, আত্মীয়-স্বজন, সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কেউ ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেবেন সেই সুযোগ নেই।  বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের কোন দ্বন্দ্ব নেই। যারা অন্য দল করেছেন, হোক সেটা ইসলামী বা অনৈসলামিক দল, তাদের প্রত্যেকের সাথেই আমাদের সখ্যতা গড়ে তুলতে হবে। যেনো সবাই মিলে সৎ ব্যক্তিকে নেতৃত্বে আনতে পারি।
গতকাল সন্ধ্যায় মুসলিমনগর পুরান বাজারে এনায়েতনগর ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয় উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সমাজ সেবক মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওঃ কামাল উদ্দিন দায়েমী, ফতুল্লা থানা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক হাজী জসিম আলী।
মুফতি মনির হোসাইন কাসেমী আরো বলেন, গত ৫৪ বছরে মানুষের পিঠ দেয়ালে লেগে ভেঙ্গে গেছে। এখন পিঠের পেছনে দেয়াল নেই। যদি সৎ মানুষ নেতৃত্বে আসতে পারে তাহলে আগামি ১০ থেকে ১৫ বছরের মধ্যে এদেশ মালয়শিয়াকেও ছাড়িয়ে যাবে। সেই সুযোগ আমাদের সামনে এসেছে। এখন ভেদাভেদের সময় নয়। আমরা চাই যে দলেরই আসুক, যেনো ভালো মানুষ নেতৃত্বে আসে। ভালো মানুষকে আমরা সবাই সামনে ঠেলে দেবো।
তিনি বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচার সরকার বিদায় হয়েছে। এ কৃতিত্ব শুধু ছাত্র, শিক্ষক বা পুরুষের নয়। এ কৃতিত্ব দেশের সকল শ্রেণির মানুষের। স্বৈরাচার সরকার বিদায়ের পরও তাদের কিছু দোসর এখনও রয়ে গেছে। তারা আমাদের সাথেই মিলেমিশে আছে। আমরা তাদের দেখেও না দেখার ভান করবো। বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। দুই বছর পর হলেও তারা নির্বাচন দেবে। নির্বাচন ছাড়া অন্য কোন উপায় নেই। তার আগে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালো মানুষকে নেতৃত্বে আনতে কাজ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোশারফ হোসেন, হাজী তৈয়ব তাহের, আলী সরদার, লোকমান হোসেন, মোঃ আলী, আনোয়ার, রানা, আলামিন, হাবিবুর, হাসিবুল, আরফিন, রুহুল আমিন, নাছির, মাসুম, মামুন, দেলোয়ার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট