1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের সোনাকান্দায় নতুন দরবেশ বাবার আবির্ভাব হয়েছে: আশা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক

বন্দরের সোনাকান্দায় নতুন দরবেশ বাবার আবির্ভাব হয়েছে: আশা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও নাসিক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, আমরা এখন কি দেখতে পারছি, আওয়ামী লীগের জয়েন করা অনেক লোক এখন নব্য বিএনপি লুটতরাজে আখড়া চালিয়ে যাচ্ছে। এমন ঘটনাগুলো নিন্দা ও প্রতিবাদ জানায়। বন্দরের এই সোনাকান্দা এলাকায় এক নতুন দরবেশ বাবার আবির্ভাব হয়েছে। প্রথম ছিলেন জুতা চোরা পরে হয়েছেন গরু চোর, বয়স বাড়ার সাথে সাথে বর্তমানে হয়েছেন লোহা চোর। বড় বড় কথা বলেন, সেই চাইলে নাকি সব কিছু করতে পারে। সোনাকান্দা মার্টিতে এসে দাড়িয়েছি কিছু করতে পারে করেন, সোজা হেটে যাবো। বিড়াল হয়ে যারা বাঘের মুখোশ পড়ে হাঁটছেন, আপনারা মনে রাইখেন আমি শিকারী। এত সহজে ছাড় দেয়া হবে না।

শুক্রবার (১৫ নভেম্বর) বন্দর নবীগঞ্জ লতিফ হাজি মোড় থেকে দড়ি সোনাকান্দা পর্যন্ত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি একথা বলেন।

আশা আরও বলেন, কোন অন্যায়, কোন অত্যাচার, কোন জুলুম আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করছেন ফ্যাসিবাদি সরকার আমলে যেভাবে দোসর হিসেবে চলেছেন এখন সেভাবে করছেন। ঘরে ঘরে মামলা দিচ্ছেন আপনারা যদি না শোধরান শুধু দাতঁ ভাঙ্গা নয় হাত-পা ভাঙ্গা জবাব দিবো। আমাদের পরিবার ও আমাদের বিরুদ্ধে আর কোন বাজে মন্তব্য আর কোন মামলা দিচ্ছেন, তাহলে আপনাকে দেখার আছে। রাজনীতিতে শিষ্টাচার থাকা অনেক জুরুরী। রাজণীতিতে কোন মঞ্চ আছে, অশিক্ষিত মূর্খ’র মত কথা বলেন, আজকের মধ্যে এগুলো বন্ধ করেন। বিগত সরকার পুলিশ দিয়ে হামলা মামলা দিয়ে যেভাবে আমাদের হয়রানী করেছে আপনারা সেভাবে করছে। পুলিশকে ব্যবহার করে মামলা দিয়ে আমাদের সাথে লড়াই করতে চাচ্ছেন। ১৭ বছর লড়াই করেছি, প্রয়োজনে আরো ১৭ দিন লড়াই করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট